Breaking News
Home / TRENDING / হাইকোর্টের নির্দেশ, পশুবলি নিষিদ্ধ ত্রিপুরায়

হাইকোর্টের নির্দেশ, পশুবলি নিষিদ্ধ ত্রিপুরায়

ওয়েব ডেস্ক:

রাজ্যে পশুবলি নিষিদ্ধ করল ত্রিপুরা হাইকোর্ট। রাজ্য সরকারকে এই রায় কার্যকর করতে নির্দেশ দিল আদালত।

শুক্রবার দুই বিচারপতি সঞ্জয় কারোল ও অরিন্দম লোধার বেঞ্চ নির্দেশ দেয়, এবার থেকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে রোজ বলি দেওয়ার রেওয়াজও নিষিদ্ধ করা হল। পাশাপাশি গোটা রাজ্যেও বন্ধ হল যে কোনও ধরনের পশু-পাখি বলির প্রথা।

রায়ে আদালতের মন্তব্য, পশুবলি ধর্মের কোনও পুরনো প্রথা নয়। তাছাড়া এটি ২১ ধারারও পরিপন্থী। বিচারপতিদের নির্দেশ, সরকার মন্দিরের উৎসর্গ করা পশু সংরক্ষণের জন্য জমি দান করুক।

প্রসঙ্গত,  রাজ্যের মন্দিরগুলিতে পশুবলি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে হাইকোর্টে একটি পিআইএল করেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষ ভট্টাচার্য।

যদিও সরকারি আইনজীবী যুক্তি দেন, ‘হিন্দু ধর্মে পশু বলি অত্যন্ত পুরনো রেওয়াজ। এই প্রথা বন্ধ করা যায় না।’ অপরপক্ষে বিচারপতিদের বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, এটি পুরনো রেওয়াজ নয়। অতএব, এবার থেকে কেউ পশু বলি দিতে চাইলে সেই পশুটিকে সরকারি খামারে রাখা হোক।

এদিন পশ্চিম গোমতী জেলার ডিএমকে আদালতের নির্দেশ কার্যকর করতে বলা হয়। উল্লেখ্য, এই জেলাতেই রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির ও ছোটুরদাস দেবতা বাড়ি মন্দির। ত্রিপুরার মুখ্য সচিবকে এই দুই মন্দিরে ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *