Breaking News
Home / TRENDING / ‘আমি টাকা নিয়েছি’, নারদা কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি কাকলীর

‘আমি টাকা নিয়েছি’, নারদা কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি কাকলীর

ওয়েব ডেস্ক:

নারদার স্টিং অপরেশনে যে কাকলী ঘোষ দস্তিদারকে টাকা নিতে দেখা গিয়েছে সেটা সত্যি, এবার সে কথা নিজেই স্বীকার করলেন বারাসতের তৃণমূল সাংসদ। শনিবার কাকলী বলেন, ‘নারদা কাণ্ডে আমাকে টাকা নিতে দেখা গিয়েছে সেটা সত্যি। কারণ আমি টাকা নিয়েছি তবে সেটা চাঁদা হিসেবে।’

এদিন উত্তর ২৪ পরগনার বারাসাত হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের নতুন ভবনের উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখমুখি হন কাকলী ঘোষ দস্তিদার। নারদা নিয়ে এক প্রশ্নের উত্তরে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিকে কাকলীর এই স্বীকারক্তিতে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

তবে শনিবার কাকলী এও বলেন যে, ‘নারদা কাণ্ডের পুরোটাই আসলে নির্দিষ্ট একটি দল তথা কিছু মানুষের বিরুদ্ধে চক্রান্ত। তবে বিষয়টা বর্তমানে আদালতের বিচারাধীন ফলে এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না। তবে আমি ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছি এবং ভিডিওটিও সত্য। তবে টাকাটা আমি নির্বাচনের জন্য দলের চাঁদা হিসেবে নিয়েছিলাম। তার বিল এবং রিসিভ কপিও আমার কাছে আছে। আর ম্যাথু স্যামুয়েল সেই বিলটি যে রিসিভ করেছিলেন তার সইও আমার কাছে আছে।

বারাসতের তৃণমূল সাংসদের বক্তব্য, নির্বাচন লড়তে পৃথিবীর সমস্ত রাজনৈতিক দল চাঁদা নেয়। আমিও তাই করেছি। চাঞ্চল্যকর স্বীকারক্তির পর কাকলীর সাফাই, এই বিষয়ে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। যা আমি ইতিমধ্যে জমা দিয়েছি। শুধু তাই নয় আমি নির্বাচনের জন্য যে চাঁদা নিয়েছি সেটা নির্বাচন কমিশনের কাছেও জানিয়ে দিয়েছি বলেন তৃণমূল সাংসদ। তবে কাকলী যে সিবিআইয়ের তদন্তে সব রকম সহযোগিতা করবেন তাও এদিন জানিয়ে দেন।

এদিকে নারদ কাণ্ডের তদন্তে যখন গতি আসতে শুরু করেছে সেই সময় বারাসাতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের এমন স্বীকারোক্তিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *