ওয়েব ডেস্ক:
অর্জুন সিংহকে খুন করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক দাবি বিজেপি নেতা মুকুল রায়ের। মুকুল এদিন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে যান। সেখানেই বলেন, “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। অর্জুন সিংহকে তিনিই খুন করতে চেয়েছিলেন কাল।” প্রসঙ্গত, এর আগে ব্যারাকপুরের বিধায়কের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন মুকুল।
প্রসঙ্গত, ব্যারাকপুরে আজ বনধের মধ্যেও দফায় দফায় বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে এলাকার গোলমালের ছবি তুলতে গেলে সাংবাদিকদের হেনস্থা করে পুলিশ। এমনকী এক সাংবাদিককের গালে সপাটে চড় মারেন স্থানীয় পুলিশ আধিকারিক অজয় ঠাকুর। যা নিয়ে ফের সরব হয়েছে বিরোধীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news