Breaking News
Home / TRENDING / ফের সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার টলিউডের অভিনেত্রী

ফের সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার টলিউডের অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি:

 

ফের টলিউডের উঠতি অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার ঘটনা ঘটল। কিছুদিন ধরে অভিনেত্রী এবং নাট্যকর্মী বৃষ্টি রায়ের হোয়াটস অ্যাপ এবং ফেসবুক প্রোফাইল থেকে ছবি চুরি করে তাঁকে কল গার্ল হিসেবে প্রচারের অভিযোগ উঠল। শিয়ালদহ দক্ষিন শাখার প্রায় প্রতিটি লোকাল ট্রেনে তাকে কল গার্ল হিসেবে পোস্টার ছেয়ে গেছে। 

 

সেই পোস্টারে বৃষ্টির হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে যৌন তৃপ্তির জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। তারপর থেকে গত প্রায় একমাস ধরে ওই অভিনেত্রী প্রতিদিনই ২৫০ থেকে ৩০০ অশ্লীল ফোন পাচ্ছেন। এই নিয়ে় অভিনেত্রী ১ সপ্তাহ আগে বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর থেকে সমস্যা না কমে উপদ্রব বেড়েছে। উল্লেখ্য, কদিন আগেও টলিউডের দুই অভিনেত্রীর নামেও সোশ্যাল মিডিয়ায় কুৎসা প্রচার করে হেনস্তার অভিযোগ ওঠে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *