Breaking News
Home / TRENDING / অশ্বিনকে দিল্লিতে আনছেন সৌরভ 

অশ্বিনকে দিল্লিতে আনছেন সৌরভ 

প্রসেনজিৎ মাহাতো:

 

দিল্লী দলে চমক। সৌরভ গাঙ্গুলীর হাত ধরে রবীচন্দ্রন অশ্বিনকে দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে খেলতে  দেখা যাবে আইপিএল। কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়কের দিল্লি শিবিরে যোগদানের জন্য সৌরভ নিজে কথা বলেছেন। সৌরভ জানান, “কিংস ইলেভেন পঞ্জাব যদি অশ্বিনকে ছাড়তে রাজি হয়,  তাহলে ও দিল্লিতেই আসবে, অন্য দল যাবে না ।”

 

২০১৮ সালে পুরনো দল চেন্নাই থেকে ৭ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে পঞ্জাবে আসেন এই ডান হাতি অফস্পিনার। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দুই মরসুমে অধিনায়ক হিসাবে তেমন সাফল্যের মুখ দেখেননি তিনি। যদিও এই বিষয়ে পঞ্জাবের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

 

ক্রিকেট মহলের  মতে, এখনও স্পিন বিভাগ ঠিক মতো গুছিয়ে উঠতে পারেনি দিল্লি। অমিত মিশ্র এবং সন্দীপ লামিছানে থাকলেও তেমন সফল হতে পারেননি তাঁরা। তাই আইপিএলে ১৩৫ ম্যাচে ১২৫ উইকেট নেওয়া অভিজ্ঞ অশ্বিন যদি দলে আসেন, সুবিধা পাবে ক্যাপিটালস।

 

তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে এক সময়ে প্রধান অস্ত্র  হয়ে উঠেছিলেন অশ্বিন। আইপিএলে সফল হলেও ভারতীয় দল থেকে আপাতত বাদ এই ডান হাতি অফস্পিনার। তার কাছে ফিরে আসার মঞ্চ হবে সৌরভের দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *