সুখেন্দু বিশ্বাস
মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা।
খনার বচন।
প্রশ্ন হল বুধবার রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে এবং তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়ে কোথায় যাবেন মুকুল!
বুধবার উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। রাজধানীতে বসে কী বলবেন সর্বভারতীয় সাংবাদিকদের সামনে!পঞ্চমীর পর থেকে এখন পর্যন্ত মুকুল যা করছেন তা এক কথায় ধোঁয়াশার রাজনীতি। সূত্রের খবর, বুধবার যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে মুকুল তাঁর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। মুকুল নতুন দলে নাকি বিজেপিতে? রাজনীতির বাজারে এখন
এটাই লাখ টাকার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরও কাল দেবেন মুকুল। এখনও পর্যন্ত এটাই খবর। তাঁর অতি ঘনিষ্ঠ সুত্রের খবর মুকুল রায় সরাসরি বিজেপিতে যোগদান করবেন না। নিজের নতুন দল নিয়েই রাজ্যে তৃণমূলকে ধাক্কা দিতে চাইছেন তিনি। এবিষয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়ে গেছে। রাজ্য রাজনীতিতে কিছু বাধ্য বাধকতার কারণেই সরাসরি বিজেপিতে না গিয়ে, নতুন দল এনটিসিপি নিয়ে ময়দানে নামবেন মুকুল।
তাঁর অনুগামীদের বক্তব্য বাংলায় এখনও ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু নেতৃত্বর সঙ্গে তাঁর ‘সুমধুর’ সম্পর্ক। সেই কারণেই ভোট রাজনীতির প্রেক্ষিতে সংখ্যালঘু ভোটের দিকে
তাঁর নজর রয়েছে। সরাসরি বিজেপিতে তিনি যোগদান করলে এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ধাক্কা খাবে। তাতে আখেরে সুবিধা হবে তৃণমূলের। বুধবার নয়া দিল্লিতে তৃণমূল ত্যাগ করার কিছু যুক্তি অবশ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন। তবে, বড়সড় কোনও বিস্ফোরণ ঘটাবেন না। আস্তিনের তলায় তাস লুকিয়ে রেখেই সন্তর্পণে এগোতে চায় মুকুল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news