Breaking News
Home / TRENDING / কালীঘাট থানায় মুকুল রায়কে জেরা করল পুলিশ

কালীঘাট থানায় মুকুল রায়কে জেরা করল পুলিশ

নীল রায়

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি মাসে কালীঘাট থানায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে আবারও পুলিশি জেরার মুখে বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। শনিবার দুপুর ১২টা থেকে কালীঘাট থানায় মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, মুকুলের নাম করে এক ব্যক্তিকে ফোন করা হয় টাকার লেনদেন নিয়ে। ওই ব্যক্তি সন্দেহ করেন যে, তাঁকে ফাঁসানোর জন্য ফোন করা হয়েছিল। তাই তিনি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্ত হিসেবেই মুকুলকে সমন করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ নভেম্বর বিজেপিতে (BJP) যোগ দেন মুকুল রায়। তার আগে ২৫ অক্টোবর কলকাতায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল (TMC) ছাড়েন তিনি। বিজেপিতে যোগদানের পরে এখনো পর্যন্ত তাঁকে ৪১টি মামলায় অভিযুক্ত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পাল্টা মুকুলের অভিযোগ, প্রতিহিংসাবশত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে ভূয়ো সব মামলায় অভিযুক্ত করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *