Breaking News
Home / TRENDING / এনপিআর বৈঠকে উপস্থিত মানেই সমর্থন নয়, সাফাই দিলেন চিদম্বরম

এনপিআর বৈঠকে উপস্থিত মানেই সমর্থন নয়, সাফাই দিলেন চিদম্বরম

সূর্য সরকার।

এলপিআর (NPR) সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের বৈঠকে কংগ্রেস শাসিত রাজ্যের উপস্থিতি নিয়ে সাফাই গাইলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P. Chidambram)। শনিবার বিধান ভবনে নাগরিক সংশোধনী আইন (CAA), এনআরসি (NRC) ও এনপিআরের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সচেতন করতে এক কর্মশালায় যোগ দিয়েছিলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রক আয়োজিত এনপিআর সংক্রান্ত বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার ছাড়া যোগ দিয়েছে অন্য সবাই।

স্বাভাবিকভাবেই এদিন প্রশ্নের মুখে পড়তে হয় চিদাম্বরমকে। প্রশ্ন করা হয়, এনপিআর নিয়ে কংগ্রেস যদি বিরোধিতা করে তাহলে কেন কংগ্রেস শাসিত রাজ্যের দিল্লির বৈঠকে যোগ দিলেন? ‌ জবাবে চিদাম্বারাম বলেন, “বৈঠকে উপস্থিত থাকা মানে সেটাকে সমর্থন করা নয়।” তাঁর আরও সংযোজন “আধিকারিকদের ডাকা হয়েছিল। কংগ্রেস শাসিত রাজ্যের আধিকারিকরা গিয়েছেন বৈঠকে। কেন তারা এনপিআরের বিরোধ করছেন। সেটাই বৈঠকে কেন্দ্রকে জানানো হয়েছে।”

চিদম্বরম বলেন “এনপিআর এবং এনআরসির মধ্যে কোনও পার্থক্য নেই। এনপিআর হল ছদ্মবেশী এনআরসি।” তিনি আরও বলেন, “বিজেপি নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে এই ইস্যুতে কোনওরকম আপস করবে না কংগ্রেস। প্রয়োজনে সবরকম সংঘাতে যেতে প্রস্তুত আমরা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *