Breaking News
Home / TRENDING / প্রতারণা মামলায় অস্বস্তিতে মুকুল, রক্ষাকবচের মেয়াদ বাড়াল না আদালত

প্রতারণা মামলায় অস্বস্তিতে মুকুল, রক্ষাকবচের মেয়াদ বাড়াল না আদালত

ওয়েব ডেস্ক:

রেল বোর্ডের প্রতারণা মামলায় অস্বস্তিতে পড়লেন বিজেপি নেতা মুকুল রায়। আদালতের দেওয়া মুকুলের গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ রইল না আর। বৃহস্পতিবার মুকুলের গ্রেফতারিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়াল না কলকাতা হাইকোর্ট। এর আগে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলের গ্রেফতারির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল আদালত।

শুক্রবার বিচারপতি সৈয়দুল্লাহ মুন্সীর ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বাড়ালেন না। এর ফলেই রীতিমতো অস্বস্তিতে পড়লেন গেরুয়া নেতা।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রাজ্যের বিভিন্ন আদালতে। ছোট-বড় নানা ঘটনায় তিনি অভিযুক্ত। এখন দেখার বর্তমান মামলায় মুকুল রায়ের ভবিষ্যৎ কী দাঁড়ায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *