ওয়েব ডেস্ক:
বিজেপির দাবি মানল না হাইকোর্ট। বনগাঁ পুরসভার আজকের আস্থা ভোটকে অবৈধ ঘোষণা করা নিয়ে বিজেপির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন জরুরি ভিত্তিতে মামলাটি ওঠে বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে।
শুনানির সময় গেরুয়া শিবিরের কাছে বিচারপতির প্রশ্ন ছিল, কেন তারা এই মামলার দ্রুত শুনানি চান। বিজেপির উত্তর দেয়। কিন্তু সেই উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি শেখর ববি শরাফ। এরপরেই মামলাটিকে রেগুলার বেঞ্চে পাঠিয়ে দেন তিনি।
বিচারপতি এদিন প্রশ্ন করেন, “আজ যে আস্থা ভোট হওয়ার কথা, তা আপনারা ৩০ তারিখই জানতে পেরেছিলেন। তাহলে কেন ৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করলেন। আগেই আদালতে আসতে পারতেন।” বিজেপির উত্তর, “আমরা গতকাল নোটিশ পেয়েছি।” এরপর বিজেপি দাবি করে যে, এই আস্থা ভোট অবৈধ। পদ্ম শিবিরের যুক্তি, যাঁরা চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, তাঁরা আজ তৃণমূলে যোগ দিয়েছেন। তাহলে এই ভোট কীভাবে বৈধ হয়?
বিচারপতি উত্তর, “কারোর মন কীভাবে আপনি পরিবর্তন করতে পারেন! তার ওপর আইনের কোনও হাত নেই।” বিচারপতি আরও বলেন, “অনাস্থা বৈঠক একটি লিগাল ইস্যু। তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেটা এখন বন্ধ করি কীভাবে?” বিচারপতি বিজেপিকে স্পষ্ট জানিয়ে দেন, “আপনাদের কথায় যে আর্জেন্সি রয়েছে, তা বোঝা যাচ্ছে না।” এরপরেই মামলাটিকে রেগুলার বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি শেখর ববি শরাফ।
প্রসঙ্গত, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ আজ জেলাশাসকের দফতরে বনগাঁ পুরসভার আস্থা ভোট হয়। ২২ আসনের পুরসভায়। আস্থা ভোটে বিজেপি কাউন্সিলররা উপস্থিত না থাকায় ১৪-০ ভোটে জতে যায় তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news