Breaking News
Home / TRENDING / “দিলীপের সঙ্গে ‘হায় হ্যালো’-র সম্পর্ক, দেবশ্রীর সঙ্গেও কথা হয়নি”, সাফাই দিলেন মহুয়া

“দিলীপের সঙ্গে ‘হায় হ্যালো’-র সম্পর্ক, দেবশ্রীর সঙ্গেও কথা হয়নি”, সাফাই দিলেন মহুয়া

নীল রায়।

চাপে পড়ে পাল্টা লিখিত বিবৃতি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই বিবৃতিতে তাঁর দাবি, ১০ মার্চের পর দেবশ্রীর সঙ্গে কথা হয়নি তার । দিলীপ ঘোষের সঙ্গে “হায় হ্যালো”-র সম্পর্ক যেদিন বিধানসভায় এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাকি কে কোথায় কী বলেছে তিনি তাতে কিছু বলতে চান না ।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে সেন্ট্রাল হলে দেখা হত।ওনার সঙ্গে দেবশ্রীকে নিয়ে কথা হয়নি বা আলাদা দেখা হয়নি। মহুয়া আরও জানান, বিজেপি সভাপতি যেদিন বিধানসভায় এলেন আমায় বললেন উনি করিমপুর যাচ্ছেন। আমি বললাম ইয়ার্কি মেরে আমার জন্য গিয়ে এক্সট্রা ঝামেলা তৈরি করবেন না। এর থেকে বেশি কিছু বলার নেই বলে জানিয়েছেন মহুয়া। এইসব অযথা বিতর্ক আমার থাকার ব্যাপার নেই, জানিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

প্রসঙ্গত, “কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের অনুরোধেই আমি দেবশ্রী রায় সঙ্গে দেখা করি।” বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি সভাপতির দাবি খন্ডন না করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দুজনের মধ্যে কথা হয়েছে। আমি তার ভেরিফিকেশন করিনি। মহুয়া মৈত্র আমাদের দলের সাংসদ। তিনি কারো সঙ্গে কথা বলেছেন এটা প্রকাশ্যে বলার কী আছে?” তাই স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছিল মহুয়া মৈত্রর ওপর। বিবৃতি দিয়ে সেই চাপ কাটানোর চেষ্টা করলেন কৃষ্ণনগরের সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *