Breaking News
Home / TRENDING / দুর্গাপুজোয় যোগী সরকারের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আর্জি স্বপন দাশগুপ্তর

দুর্গাপুজোয় যোগী সরকারের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আর্জি স্বপন দাশগুপ্তর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Government) জারি করা নিষেধাজ্ঞাকে দুর্গাপুজো সংক্রান্ত নিষেধাজ্ঞাকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বাঙালি হিন্দুরা এই নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে, টুইটারে যোগী আদিত্যনাথের উদ্দেশে এমনটাই লিখলেন তিনি। মঙ্গলবার নিজের টুইটার স্বপন দাশগুপ্ত লিখেছেন, ‘‘দুর্গাপুজো ঘরে করার যে নির্দেশ উত্তরপ্রদেশ সরকার দিয়েছে, তা অন্যায় এবং অবাস্তব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘যে ভাবে রামলীলার অনুমতি দেওয়া হয়েছিল, সে ভাবেই কঠোর অথচ সংবেদনশীল বিধিনিষেধ আরোপ করে দুর্গাপুজোর অনুমতিও দেওয়া উচিত। না দিলে সেটা বৈষম্যমূলক হবে।’’ উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি হিন্দুদের হয়েই যে তিনি মুখ খুলছেন, স্বপন দাশগুপ্ত সে কথাও বুঝিয়ে দিয়েছেন। টুইটের শেষ লাইনে তিনি লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের বাঙালি হিন্দুরা যোগী আদিত্যনাথের কাছে এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছে।’’

প্রসঙ্গত, আগামী বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আগে বিজেপির (BJP) বিরুদ্ধে বড় অস্ত্র পেয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের প্রচারের অন্যতম অস্ত্র হচ্ছে বিজেপিকে বাঙালি বিরোধী বলে প্রমাণ করা। বাঙালি শ্রেষ্ঠ শারদোৎসবকে নিষেধাজ্ঞার মুখে ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে একেবারেই ঠিক কাজ করেননি তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। রামলীলার অনুমতি থাকলেও দুর্গাপুজোর অনুমতি কেন দেওয়া হয়নি তা নিয়ে গেরুয়া শিবিরকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমতাবস্থায় যোগী আদিত্যনাথকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন এই সাংসদ সাংবাদিক।

শুধু তৃণমূলই (TMC) নয়, পুজোর ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে বিজেপিকে দিয়েছেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট ও কংগ্রেস (Congress)। গেরুয়া শিবিরের নেতাদের বাঙালি বিরোধী বলে আক্রমণ জানিয়েছেন। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নেতাদের থেকে সেই বিক্ষোভের আজ টের পেয়েছেন সাংসদ স্বপন দাশগুপ্ত। সেই আভাস পেয়েই যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে অনুরোধ সুলভ টুইট করে আগাম সতর্কবার্তা দিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *