নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট:
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বড়শাল গ্রামে। ধৃত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা বড়শাল উচ্চ বিদ্যালয়য়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকেলে গ্রামেই এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায় ওই নাবালিকা। সন্ধ্যের দিকে বাড়ি ফিরছিল। সে সময় গ্রামের যুবক আকাশ লেট তাঁর মুখ চেপে ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে সেচের মেশিন ঘরের মধ্যে অনেক রাত পর্যন্ত আটকে রাখে। এদিকে মেয়ে বাড়ি ফিরছে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায়। কিন্তু পুলিশ তাঁদের নিখোঁজ ডায়রি নেয়নি। ফলে তাঁরা ফের গ্রামে ফিরে খোঁজাখুঁজি শুরু করে। এরপর অনেক রাতে নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। শনিবার বিকেলে আকাশের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার দিদা। নাবালিকা জানায়, ওই যুবক তাঁকে সেচের ঘরে ঢুকিয়ে জামা ও প্যান্ট ছিঁড়ে যৌন নির্যাতন করে। তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যে যুবকের গলার চেন ছিঁড়ে পালিয়ে বাঁচে নাবালিকা। এমনকি বাড়িতে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে নাবালিকার অভিযোগ। নাবালিকার দিদা বলেন, “অনেক রাত পর্যন্ত নাতনি বাড়ি ফিরছে না দেখে আমরা চিন্তায় পড়েছিলাম। খোঁজাখুঁজি করে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু থানা অভিযোগ না নিয়ে আরও ভালো করে খোঁজার পরামর্শ দেয়। এরপরেই রাতে নাতনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তাদের দাবি অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news