Breaking News
Home / TRENDING / আদালতের রায়কে স্বাগত : মুকুল রায়

আদালতের রায়কে স্বাগত : মুকুল রায়

নীল বণিক:

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, দেশের শীর্ষ আদালতে বিজেপির দাবি মান্যতা পেয়েছে। শাসক দলের সন্ত্রাসের ফলে এখনও বহু মানুষ মনোনয়ন জমা দিতে পারেনি। তাই নির্বাচনে যারা মনোনয়ন জমা দিতে চান, তাদের প্রত্যেকের মনোনয়ন পত্র জমা দেওয়ার সুষ্ঠ ব্যবস্থা রাজ্য নির্বাচন কমিশনকে করতে হবে। সোমবার সুপ্রিম কোর্ট তার রায়ে রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছেন বলে জানান বিজেপি নেতা মুকুল রায়। স্বভাবতই দেশের শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য বিজেপি খুশি। সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্য নির্বাচন কমিশন সবাইকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেবে বলে আশা বিজেপির। কিন্তু সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজ্যের শাসক দল বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষকে ভুল বোঝাতেই রাজ্যের শাসক দল সুপ্রিম কোর্টের আদেশের বিকৃতি করছে বলে জানান বিজেপি নেতা মুকুল রায়। যদিও রায়ের প্রতিলিপি নিয়ে রাজ্য বিজেপি সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে। বিজেপি নেতা মুকুল রায় রাজ্য নির্বাচন কমিশনার উদ্দেশ্য বলেন, এরপরেও রাজ্যে বিরোধীরা মনোনয়ন তুলতে না পারলে তা আদালত অবমাননার সামিল হবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *