নীল বণিক
ফের রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসবে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, শাসক দলের সন্ত্রাসের কারনে বিজেপির বহু প্রার্থী মনোনয়ন জমা করতে পারেন নি। বিজেপি শেষ পর্যন্ত দেখবে রাজ্য নির্বাচন কমিশনার কি করেন। তারপরেই রাজ্য বিজেপি প্রার্থীদের সরাসরি কলকাতায় নিয়ে আসবে। তাদের নিয়েই রাজ্য নির্বাচন কমিশনারের দফতরের সামনে ধর্নায় বসা হবে। মনোনয়ন জমা দেওয়ার দাবিতে প্রয়োজনে দিনভর রাজ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। লাগাতার এই ঘেরাও কর্মসূচী চলবে বলে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহকে একপ্রকার হুমকি দেন দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news