চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“ভয় পেয়েছে মমতা !” হ্যাশট্যাগ দিয়ে টুইট করলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। শনিবার দুপুরে কয়েক লাইনের একটি টুইট করেন তিনি। সঙ্গে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে একটি ছবিও পোস্ট করেন তিনি। নিজের সেই ছোট্ট টুইটে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। রাজ্যের এমন সংক্ষুব্ধ সময়ে তাঁর পুরোনো ‘দলনেত্রী কোথায় ?’ জানতে চেয়েছেন টুইটে। মুকুল রায় লিখেছেন, “কোথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পরীক্ষার কোনও সংখ্যার উল্লেখ করা হচ্ছে না এবং ভিন রাজ্য থেকে বাঙালি অভিবাসী শ্রমঘরের ফিরিয়ে আনার অনুমতি দিচ্ছেন না কেন ?” প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখা যায়নি। যা নিয়ে ইতিমধ্যে বাংলার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এদিন সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ্যমন্ত্রী কী কোয়ারেন্টাইন রয়েছেন ? এমন প্রশ্ন তুলে দিয়েছেন। আর দুপুরে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির শীর্ষ নেতা মুকুল।
Where are you Mamata Banerjee? Covid 19 cases are increasing, no of tests are still low and not giving permission to bring back Bengali migrant labour’s from other states? #BhoyPeyecheMamata pic.twitter.com/xBSepjEzuS
— Mukul Roy (@MukulR_Official) May 9, 2020
নভেল করোনা ভাইরাসের সংক্রমণ পরবর্তী পরিস্থিতিতে সেভাবে বিবৃতি দিতে দেখা যায়নি মুকুলকে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত নানা ইস্যুতে সরব হলেও নীরব ছিলেন মুকুল। কিন্তু এদিন নিজের ছোট্ট টুইটে মুকুল একাধিক প্রশ্ন তুলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। একদিকে যেমন তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও সন্তোষজনক পরীক্ষা কেন হচ্ছে না ? তেমনই সরব হয়েছেন পরিচয় শ্রমিকদের ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারের গড়িমসি নিয়ে।
মুকুল রায় তাতে আবছাভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি ছবি দেওয়া হয়েছে। সঙ্গে লিখেছেন, ১৬০ জনের মৃত্যু হয়েছে। ১২০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েও পরীক্ষা হয়নি। কিন্তু এদিন নিজের টুইটার সঙ্গে ‘ভয় পেয়েছে মমতা’ হ্যাশট্যাগ যুক্ত করে নিজের আক্রমনকে এক নতুন মাত্রা দিয়েছেন। কারণ এতদিন কোন বিরোধী রাজনৈতিক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছেন বলে আক্রমণ শানাননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news