Breaking News
Home / TRENDING / অমিত শাহের হস্তক্ষেপে পরিযায়ী শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে আসছে ৮টি ট্রেন, জানাল রেল

অমিত শাহের হস্তক্ষেপে পরিযায়ী শ্রমিকদের নিয়ে পশ্চিমবঙ্গে আসছে ৮টি ট্রেন, জানাল রেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হস্তক্ষেপে শেষপর্যন্ত ৮টি শ্রমিক স্পেশাল ট্রেন পশ্চিমবঙ্গে আসবে। শনিবার রাতে পরপর কয়েকটি টুইট করা হয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। টুইটে বলা হয়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অনুরোধ করার পর এই অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে দুটি ট্রেন পাঞ্জাব থেকে, দুটি ট্রেন তামিলনাড়ু থেকে, ৩ টি বেঙ্গালুরু ও ১ টি তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেবে”। আরও একটি টুইটে রেল মন্ত্রণালয় জানিয়েছে, “মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে কোনও শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে দিতে রাজি হয়নি পশ্চিমবঙ্গ সরকার। অথচ মহারাষ্ট্র থেকে অন্তত ১৬টি শ্রমিক স্পেশাল ট্রেন বাংলায় পাঠানো প্রয়োজন। ছয়টির জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু মহারাষ্ট্র থেকে একটি ট্রেনও বাংলায় ঢোকার অনুমতি মেলেনি।”

প্রসঙ্গত, এদিন সকালে জানা যায় রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি কড়া চিঠি দিয়েছেন অমিত শাহ। চিঠির কথা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল (TMC) নেতৃত্ব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন, বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একযোগে অভিযোগ করেন, করোনা সংক্রমনের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে হেয় প্রতিপন্ন করতে চাইছে বিজেপি। কলুষিত করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবমূর্তি। পশ্চিমবঙ্গ বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ অবশ্য সেই আক্রমণের জবাব দিয়েছেন।

রাজনৈতিক যুদ্ধ চললেও শ্রমিকদের ফেরানোর প্রক্রিয়া থেমে থাকেনি। শুক্রবার রাতেই অবশ্য নবান্ন থেকে জানানো হয়েছিল আটটি ট্রেনে করে পরিযায়ী শ্রমিকসহ আটকে থাকা পর্যটক ও ছাত্র-ছাত্রীদের ফেরানো হচ্ছে। কিন্তু সকালে অমিত শাহের চিঠির কথা জানাজানি হতেই পরিস্থিতি বদলে যায়। রাত পর্যন্ত রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, ট্রেন ছাড়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের থেকে কোনওরকম সবুজ সংকেত পাননি তারা। কিন্তু এদিন রাত নটার পর এক ঝাঁক টুইট করে রেল মন্ত্রণালয় জানিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দেরিতে হলেও আটটি ট্রেন নিয়ে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরছেন অপেক্ষারত পরিযায়ী শ্রমিক, বহু পর্যটক সহ পড়ুয়ারা। উল্লেখ্য, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্যোগী হতে অনুরোধ করেছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *