Breaking News
Home / TRENDING / আগামীকাল তৃণমূল বিধায়কদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক মমতার

আগামীকাল তৃণমূল বিধায়কদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামীকাল ১০ মে তৃণমূল বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক যোগ দিতে বলা হয়েছে দলের সমস্ত বিধায়ককে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেখানেও বিধায়কদের জনসংযোগের বার্তা দেবেন তৃণমূল (TMC) সুপ্রিমো। কারোনা পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল নেতৃত্ব। নভেল করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা বেআব্রু হয়ে গিয়েছে জনসমক্ষে। পাশাপাশি, রেশন দুর্নীতি নিয়ে জেরবার হতে হয়েছে তৃণমূল নেতৃত্বকে।

তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মত রাজ্যের করোনা আক্রান্ত তথা মৃত্যুর সংখ্যা নিয়েও গোলমাল বেধেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এককথায় এমন পরিস্থিতিতে ঘরে-বাইরে বেজায় চাপে তৃণমূল শীর্ষ। এরইমধ্যে শনিবার মুখ্যমন্ত্রীরকে উদ্দেশ্য করে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) চিঠির বক্তব্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার যে আদৌ কতটা আন্তরিক সেই বিষয়টি প্রকাশ পেয়ে গিয়েছে অমিত শাহের চিঠিতে। তাই এখন বিধায়কদের মাঠে নামিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো এমনটাই মত রাজনৈতিক মহলের। আপাতত রবিবার সন্ধ্যায় বৈঠক শেষে পরেই জানা যাবে বিধায়কদের ঠিক কী কী বিষয় নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী।

শুক্রবারের বৈঠকে তৃণমূল নেত্রী দলের জেলা সভাপতিদের জনসংযোগের নির্দেশ দিয়ে বলেছেন, “আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারলে আপনারা কেন ব্লক স্তরের যোগাযোগ রাখতে পারবেন না? ব্লক স্তরের যোগাযোগ রাখুন, নিবিড় যোগাযোগ রাখুন। এখন তো কত কি রয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ট্যুইটার, ভিডিও কনফারেন্স। এইসব দিয়ে তো নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। সক্রিয় হন, নিচুতলার সঙ্গে যোগাযোগ বাড়ান।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *