Breaking News
Home / TRENDING / বাংলায় গণতন্ত্র নেই, মায়ের কাছে প্রার্থনা করলাম, গণতন্ত্র ফিরিয়ে দাওঃ মুকুল রায়

বাংলায় গণতন্ত্র নেই, মায়ের কাছে প্রার্থনা করলাম, গণতন্ত্র ফিরিয়ে দাওঃ মুকুল রায়

নিজস্ব সংবাদদাতাঃ

‘বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। তাই মা তারার পুজো দিয়ে রাজ্যে গণতন্ত্র ফেরানোর প্রার্থনা করলাম।’ শুক্রবার তারাপীঠে পুজো দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়।

এদিন তারাপুর গ্রামে সরস্বতী শিশু মন্দিরে শুরু হয়েছে স্বদেশ জাগরণ মঞ্চের তিনদিনের কার্জকর্তা সম্মেলন। সেই সম্মেলনের উদ্বোধন করতেই তারাপীঠে আসেন মুকুল রায়। তারাপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, ‘বাংলায় গণতন্ত্র নেই। তাই মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলায় গণতন্ত্র ফিরিয়ে দাও। রক্তস্নাত বাংলা। এখন বড় প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে কি থাকবে না। পঞ্চায়েত নির্বাচনে ২০ হাজার আসনে ওরা প্রার্থী দিতে দেয়নি। কী মনে হয়? ৩৪ শতাংশ আসনে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি? বিরোধীদের প্রার্থী দিতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট নিশ্চয় বিষয়টি বিবেচনা করে দেখবে।’ রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োজন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘৩৫৬-র প্রয়োজন আছে কিনা তা বলব না। তবে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ৩৫৬ ধারা রাজ্যে প্রয়োজন বলে মতামত দিয়েছেন।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *