নিজস্ব সংবাদদাতা
কাঠুয়া কাণ্ডের প্রতিবাদে এ-শহরের বহু তালেবর বুদ্ধিজীবীদের দেখা গেছিল। মন্দসৌরের ৮ বছরের মেয়ে দিব্যার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে শুক্রবার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সামনে তেমন কেউ ছিল না। ছিল ‘সবার জন্য মানবিকতা’র কথা বলতে আসা কয়েকজন তরুণ কবি, শিল্পী, নাট্যকর্মী, কিংবা নিতান্ত সাধারণ মানুষ। কিন্তু ওঁরা মনে করেন এদেশে হওয়া উচিত ‘হিউম্যানিটি ফর অল’। তাই রাজ্যে ও দেশে বাড়তে থাকা নারী নিগ্রহের প্রতিবাদে অ্যাকাডেমি চত্বর ভরিয়ে দিলেন পোস্টারে পোস্টারে। দিব্যার পাশে দাঁড়াতে পিচপথে ছবি আঁকলেন ওঁরা। এইসঙ্গে ছিল গান, আবৃত্তি, কথাবার্তা ও পথনাটিকার আয়োজন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news