পার্থসারথি পাণ্ডা :
শ্যামাপ্রসাদ চাইলে সারাটাজীবন শিক্ষাবিদ হয়ে, আইন ব্যবসায়ী হয়ে কাটিয়ে দিতে পারতেন। তবু জাতীয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন জাতীয়তাবাদী চেতনায় উদবুদ্ধ হয়ে আর দেশকে অবিভক্ত রেখে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে।
তিনি মাত্র তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। বিদেশী বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধিজীবীদের সাম্মানিক অধ্যাপক হিসেবে সম্মানিত করা হয়, সেভাবেই সেসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সাম্মানিক অধ্যাপক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেবার জন্য। এদেশে নতুন এই উদ্যোগ নিতে গিয়ে কিন্তু চরম বিরোধীতার সম্মুখীন হন তিনি। সেই বিরোধীতায় রবীন্দ্রনাথ ব্যথিত হন এবং পিছিয়ে আসেন। কিন্তু শ্যামাপ্রসাদ বিপক্ষের কাছে এতটুকুও নত হননি, উল্টে রবীন্দ্রনাথের কাছে প্রার্থনা জানিয়েছিলেন–‘ বিশ্ববিদ্যালয় আপনাকে বৃহৎ কাজে যোগ দেবার জন্য অনুরোধ করেছে, আপনি দ্বিধাশূন্য মনে এই আহ্বান গ্রহণ করুন, এই আমার প্রার্থনা।’ এইরকম বিরোধীতা তাঁর সারাজীবনের সঙ্গী। কিন্তু তিনি বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের কাছ থেকে মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা পেয়েছিলেন। সারাজীবন ধরে তাই আপসহীন হয়ে কাজ করে যেতে পেরেছিলেন ।
১৯৩৭ সালে প্রাদেশিক মন্ত্রীসভায় থেকেও দ্ব্যর্থহীন ভাষায় ভারতের বড়লাট এবং বাংলার গভর্নরকে চিঠিতে তুলধোনা করেছেন । যখন দেখেছেন স্বাধীনতা দেওয়ার নামে দেশকে ভাগ করার চক্রান্ত হচ্ছে, ধর্মের নামে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে, মেদিনীপুরে সাইক্লোন বিদ্ধস্ত মানুষকে ত্রাণ দেওয়া নিয়ে চক্রান্ত হচ্ছে, তখনই তিনি প্রতিবাদ করেছেন, সরাসরি আঙুল তুলেছেন ভারতের ব্রিটিশ শাসকের দিকে। যখন দেখেছেন পরাধীন দেশে দেশীয় নেতাদের নিয়ে মন্ত্রীসভা গঠিত হলেও, ক্ষমতা একচুল ছাড়া হচ্ছে না , তখনই সেই ধর্মেরঘট মন্ত্রীসভা থেকে তিনি পদত্যাগ করেছেন । এমনকি স্বাধীন দেশে নেহেরু সরকারের শিল্পমন্ত্রী হিসেবে অনেক গঠনমূলক কাজ করেও অন্দরমহলে বিরোধীতার সম্মুখীন হতেই মাথাউঁচু করে মন্ত্রীত্ব ছেড়ে বেরিয়ে এসেছেন। প্রশ্ন তুলেছেন। সিস্টেম প্রশ্ন পছন্দ করে না, তাই চক্রান্ত করে শেষ অব্দি তাঁকে সরিয়ে দেওয়া হল…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news