Breaking News
Home / TRENDING / মমতার নির্দেশে হেনস্থা করা হল আমাকে, সাফ জানালেন মুকুল

মমতার নির্দেশে হেনস্থা করা হল আমাকে, সাফ জানালেন মুকুল

নিজস্ব সংবাদদাতা:

এবার সম্মুখ সমরে। যাকে বলে মমতা ভার্সেস মুকুল। বিমানবন্দরে মুকুল রায়ের গাড়ি আটকে যেভাবে দু’দুবার তল্লাশি চালালো রাজ্য পুলিশ, তাতে এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। মুকুল রায়ও সাংবাদিকদের সে কথাই বললেন। মুকুল সাফ জানান, ‘কমিশনের নির্দেশ ছাড়াই আমার গাড়ি দাঁড় করিয়ে হেনস্থা করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইচ্ছাকৃত হেনস্থা করা হল আমাকে।’ দ্বিতীয়বার তল্লাশির পর মুকুল অভিযোগ করেন, ‘প্রথমবার সার্চ করে যে কিছু পাওয়া যায়নি তার লিখিত কাগজ দেখানো সত্ত্বেও ফের সার্চ করল। আসলে মমতার নির্দেশে পুলিশকে এসব করতে হচ্ছে। পাশ থেকে তৃণমূল নেতাদের টাকা ভর্তি গাড়ি বেরিয়ে যাচ্ছে, এই পুলিশরা কিন্তু ধরছেন না। আসলে পরিকল্পিত ষড়যন্ত্র।’

প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক চিত্রটা বেশ কিছুদিন হল হয়ে দাঁড়িয়েছে— মুকুল ভার্সেস মমতা। মোদি, অমিত শাহ বাইরে থেকে এসে সভা করে চলে যাচ্ছেন। ভেতরের কাজটা করছেন মুকুল। এমনটাই মনে রাজনৈতিক মহল। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে দল কী ছিল আর আজ কী অবস্থায় দাঁড়িয়েছে তা কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। তারপরেও সরাসরি মুকুলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কোনও শীর্ষ নেতাই মুখে রা করতে রাজি ছিলেন না। এবার কাজ দেখিয়ে দেওয়া হল মুকুলের প্রতি মমতার মনোভাব। সব মিলিয়ে ষষ্ঠদফায় উত্তপ্ত রাজ্য রাজনীতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *