নিজস্ব সংবাদদাতা:
বাংলায় হিংসা রুখতে নির্বাচন কমিশনের যতটা ভূমিকা নেওয়ার কথা ছিল, তা নেয়নি তারা। অন্যদিকে রাজ্য প্রশাসন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করেনি। সব মিলিয়ে আমরা নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট নই, বললেন মুক্তার আব্বাস নাকভি। আজ দলের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
কেন্দ্রী মন্ত্রীর মতে পশ্চিমবঙ্গে তৃণমূল গুন্ডাতন্ত্রের প্রয়োগশালা তৈরি করেছে। ষষ্ঠ দফা নির্বাচনে সেই গুন্ডারাজ চলছে বলে মনে করেন নাকভি। তিনি বলেন, ‘খবর পাচ্ছি। বিজেপি কর্মকর্তারা আক্রান্ত হচ্ছে। বিজেপির কর্মকর্তারা প্রাণ দিচ্ছেন। আমাদের বুথ সভাপতি রমেন্দ্র মন্ডল খুন হয়েছেন। ভারতী ঘোষের উপর একের পর এক আক্রমণ হয়েছে। দিলীপ ঘোষের গাড়ি আটাকোন হয়েছে।’
সব মিলিয়ে রাজ্যের গণতন্ত্রের চিত্র দেখে তিনি আতঙ্কিত বলে জানান কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news