নীল বণিক:
মধ্যপ্রদেশ, রাজস্থান সহ পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের কোন প্রভাব বাংলায় পড়বে না বলে জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, ২০০৩ সালে তিনটি রাজ্যের নির্বাচন হয়েছিল। যাতে বিজেপি ভাল ফল করেছিল। তারপর ২০০৪ সালের লোকসভা ভোটে বাংলায় বিজেপি কোনও আসন জিততে পারেনি। অতএব, এক রাজ্যের পরিসংখ্যান অন্য রাজ্যে খাটে না বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য।
পাশপাশি এদিন মুকুল বলেন, রাজ্যে মমতা ব্যানার্জির বিকল্প মানুষ। আর সেই বিকল্প দিতে বাম ও কংগ্রেস সম্পূর্ণ ব্যর্থ। মমতার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের মানুষ বিজেপিকেই বেছে নেবে বলে মনে করেন তিনি। তারসঙ্গে ২০১৯-এর লড়াইতে আসন সংখ্যায় তৃণমূলকে সমানে সমানে বিজেপি টেক্কা দেবে বলে মনে করেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news