নিজস্ব সংবাদদাতা:
মমতার পালটা দিলেন মুকুল। বললেন, মুখ্যমন্ত্রীও তাহলে স্বীকার করলেন তাঁর দলের ছোট বড় নেতা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এর আগে সকালে নেতাজি ইন্ডোরে কোর কমিটির বৈঠকে মমতা বুঝিয়ে দেন যে তাঁর কাছে খবর আছে—দলের কিছু নেতা বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শও দেন। বলেন, ‘আমি জানি কেউ কেউ এদিক ওদিক করছে। টাকার জন্য ওদিকে যেতে চাইছেন যান, কিন্তু ওদিকে গেলে টাকা পাবেন, সম্মান পাবেন না।’ সেই মন্তব্যের জবাবেই মুকুলের বক্তব্য, ‘আমরা অনেক দিন থেকেই বলছিলাম শাসক দলের অনেক নেতাই বিজপির সঙ্গে আমাদের সঙ্গে যোগযোগ রাখছেন নিয়মিত। এতদিনে মুখ্যমন্ত্রীও স্বীকার করলেন, যে এ খবর তাঁর কাছেও আছে।’ মুকুল রায় আরও বলেন, ‘সম্মান কোথায় তা সকলেই জানেন। তৃণমূল যে আসলে পিসি-ভাইপোর দল তা আর বলে দিতে হয় না। আর আমাদের দিক থেকে বলব, সম্মান থাকলে বিজেপিতেই আছে। যিনি এই দলে আসবেন সম্মানজনক স্থানই পাবেন।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news