Breaking News
Home / TRENDING / সামনেই ৫ রাজ্যে নির্বাচন, রাজ্যে রথযাত্রার দিন পিছলেন শাহ

সামনেই ৫ রাজ্যে নির্বাচন, রাজ্যে রথযাত্রার দিন পিছলেন শাহ

নীল বণিক
রাজ্যের রথযাত্রার কর্মসূচী বদল করলেন অমিত শাহ। নভেম্বর ও ডিসেম্বরে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের বিধানসভা নির্বাচন থাকায় রাজ্যের রথযাত্রার দিনক্ষণ পরির্তন হল। প্রসঙ্গত ৩, ৫, ও ৭ই ডিসেম্বর রাজ্যের রথযাত্রার কর্মসূচী ঠিক হয়েছিল। কিন্তু তিন রাজ্যের নির্বাচনে বিজেপির সর্বভারতীয় সভাপতি ব্যস্ত থাকায় এই কর্মসূচীতে কিছুটা বদল আনা হয়েছে। ৩ ই ডিসেম্বরের বদলে ৫ই ডিসেম্বর থেকে রথযাত্রা শুরু হচ্ছে। ৫,৭ ও ৯ ই ডিসেম্বর রথযাত্রা হবে বলে জানা গিয়েছে। ৫ই ডিসেম্বর বীরভূমের তারাপীঠ থেকে প্রথম রথটি বের হবে। দ্বিতীয় রথটি ৭ই ডিসেম্বর কোচবিহারের মদন মোহন মন্দির থেকে বের হবে। আর তৃতীয়টি ৯ই ডিসেম্বর গঙ্গাসাগর থেকে যাত্রা শুরু করবে। তিনটি রথ কলকাতার ব্রিগেডে এসে যাত্রা শেষ করবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই রথযাত্রা কর্মসূচী সঠিক ভাবে পালন করতে সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে একটি বৈঠক হয়। রাজ্যের সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনান রাজ্য নেতাদের নিয়ে বৈঠকটি করেন। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, জাতীয় পরিষদের সদস্য মুকুল রায় ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির রাজ্য নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *