ওয়েব ডেস্ক:
বোলপুর: রহস্যজনক ভাবে মৃত্যু হল বীরভূমের লাভপুরের এক বিজেপি কর্মীর। দ্বারকা গ্রামের ময়ুরাক্ষী নদীর পাড়ে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি কর্মী তাপস বাগদীর(৪০) দেহ৷ এই ঘটনায় পুরুলিয়াকাণ্ডের ছায়া দেখছেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷
সূত্রের খবর, কিছুদিন আগে স্থানীয় তৃনমূল নেতা কার্তিক পালের সঙ্গে ঝামেলা হয় তাপস বাগদীর পরিবারের৷ ঝামেলা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত৷ এরপরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাপস৷ তারপরই তাপসের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে৷
বিজেপি কর্মীর মৃত্যু আত্মহত্যা না খুন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে৷ তবে তাপসের পরিবারের পক্ষে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শাসক দলের মানসিক চাপেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর৷ গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে৷ পাশাপাশি তৃণমূলের স্থানীর নেতৃত্ব এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ৷
পুলিশের প্রাথমিক অনুমান, খুন নয়, আত্মহত্যাই করেছেন তাপস বাগদী৷ তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়না তদন্তের পর৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news