ওয়েব ডেস্ক:
‘পাপের প্রায়শ্চিত্য করতে সারা বাংলা ঘোরার সঙ্গে সঙ্গে বাঁকুড়াতেও এসেছি’। মঙ্গলবার বাঁকুড়ায় এসে একথাই বললেন মুকুল রায়। প্রসঙ্গত, এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকারের সমর্থনে জেলা শহরে রোড শো’তে অংশ নেন শীর্ষ বিজেপি নেতা মুকুল রায়। তারই ফাঁকে সাংবাদিকদের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গণতন্ত্র হত্যা করেছেন। চাই মোদিজীর নেতৃত্বে সেই গণতান্ত্র ফিরে আসুক।’
উল্লেখ্য, গতকাল ছিল পঞ্চম দফা নির্বাচন। পাঁচ দফায় ১০০ শতাংশ বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী। যদিও মুকুল সাফ জানালেন তিনি বাহিনীর ভূমিকায় ‘সন্তুষ্ট’ নন। তিনি নিজে তথা দল বিজেপি চায় পরবর্ত্তী পর্বের নির্বাচনে আরও সতর্ক হোক সেনা।
প্রসঙ্গত, এদিন বাঁকুড়া শহরের হিন্দু স্কুল মাঠ থেকে পাঁচবাগা পর্যন্ত হুডখোলা গাড়িতে চেপে বিজেপি নেতা মুকুল রায় ও দলের প্রার্থী ডাঃ সুভাষ সরকার ‘রোড শো’ করেন। শহরের মহামায়া মন্দিরে পুজোও দেন মুকুল রায়। স্বভাবতই ‘হেভিওয়েট’ নেতা মুকুল রায়ের রোড শোয়ে জনসমাবেশ দেখে উজ্জীবিত বাঁকুড়া জেলা বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news