Breaking News
Home / TRENDING / ‘ভারতীয় সংস্কৃতি ভুলেছেন, তাই জয় শ্রীরাম শুনে রেগে যাচ্ছেন মমতা’: অমিত শাহ

‘ভারতীয় সংস্কৃতি ভুলেছেন, তাই জয় শ্রীরাম শুনে রেগে যাচ্ছেন মমতা’: অমিত শাহ

নীল রায়:

ভারতীয় সংস্কৃতি ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ‘জয় শ্রী রাম’ শুনে রেগে যাচ্ছেন তিনি। মঙ্গলবার ঘাটালের বিদ্যাসাগর স্কুল ময়দানে ভারতী ঘোষের সমর্থনে করা দলী সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। এদিন অমিত শাহ বলেন, “জয় শ্রীরাম’ বললে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হচ্ছেন৷ উনি ভারতের সংস্কৃতি ভুলে গিয়েছেন৷ কিন্তু বিজেপি সমর্থকদের ভারতের সংস্কৃতি থেকে দূরে রাখা যাবে না৷” মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রুখতে পারবেন না৷ হুঁশিয়ারির দিয়ে তিনি আরও বলেন, “২৩ তারিখ বাংলায় ২৩টা আসন পাবে বিজেপি৷ এরপর বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করা হবে৷ বাংলায় পরিবর্তন আসবেই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর থাকবে না৷”

অমিত শাহ বলেন, ‘‘সমগ্র দেশে এখন একটাই স্লোগান ঘুরছে মোদি…মোদি…মোদি৷ এই স্লোগান আসলে নরেন্দ্র মোদিকে দেওয়া দেশবাসীর আশির্বাদ৷ এই স্লোগানই বলছে ২৩ তারিখের পর নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রীর আসনে বসবেন৷’” এদিন দাড়িভিট প্রসঙ্গ টেনেও মমতা সরকারকে আক্রমণ করেন শাহ৷ তিনি বলেন, ‘‘ছাত্ররা বাংলা পড়তে চেয়েছিল৷ কিন্তু মমতার সরকার ওদের উর্দু পড়তে বাধ্য করছিল৷ তাঁরা রাজি না হওয়ায়, ওদের গুলি করেছে মমতার প্রশাসন৷’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *