নীল রায়:
মাওবাদের আঁতুড় ঘরে দাঁড়িয়ে মাও দমনের কথা বলে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার রানিবাঁধে সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারকেও যথারীতি আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন “মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে মাওবাদী দমনে ব্যর্থ হয়েছে বিজেপি। আমরা কিন্তু করে দেখিয়েছি। যখন কোনও দল এদিকে পা বাড়াত না, সেই সময় নিয়মিত এখানে এসেছি আমি। জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত করে ছেড়েছি আমরা।” তিনি আরও বলেন “বাংলায় আমরা কৃষকদের খাজনা মকুব করে দিয়েছি। এমনকি কৃষিজমিতে মিউটেশন ফিও মকুব করে দিয়েছি। শস্য বিমা খাতেও এক হাজার কোটি টাকা দিচ্ছে আমাদের সরকার। বিজেপি অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিলেও ওদের আমলে ১২ হাজার কৃষক না খেতে পেয়ে আত্মঘাতী হয়েছেন।”
মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গা লাগানো ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। পাঁচ বছরে কোনও উন্নয়ন করেনি ওরা। শুধু মানুষ খুন করেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news