ওয়েব ডেস্ক
গুরুগ্রামে প্রকাশ্য দিবালোকে বিচারকের স্ত্রী ও ছেলেকে গুলি করল তাঁর দেহরক্ষী। জানা গিয়েছে, শনিবার দেহরক্ষী মহিপাল সিংহকে সঙ্গে নিয়েই সেক্টর ৪৯ এর আর্কাডিয়া মার্কেটে যান অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কৃষ্ণকান্ত শর্মার স্ত্রী ও ছেলে। তখন হঠাৎই নিজের পিস্তল থেকে গুলি করে মহিপাল। সেসময় বাজারে প্রচুর লোক থাকলেও মহিপাল পুলিশের উর্দি পরে থাকায় কেউ তাকে ধরতে সাহস করেনি। অনেকেই মনে করে কোনও চোর বা ছিনতাইবাজকে ধরতে গুলি চালিয়েছে পুলিশ। অরপর মহিপাল বিচারকের আহত পুত্র ধ্রুবকে টেঁনে হিচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। পরে তাতে সক্ষম না হলে বিচারককে ফোন করে নিজের অপরাধের কথা জানায় মহিপাল । এরপর বিচারকের গাড়ি নিয়েই পালিয়ে যায় সে। এদিকে অত্যধিক রক্তক্ষরণের ফলে বিচারকের স্ত্রী ঋতুর হাসপাতালে মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ধ্রুব। এদিকে, ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ফরিদাবাদ থেকে মহিপালকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল মহিপাল । পুলিশ ঘটনার তদন্ত করছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news