নীল রায়:
মুকুল রায়ের কথাতেই কোচবিহার জেলার পুলিশ সুপার বদলি হয়েছে, এমনটাই অভিযোগ করল বাংলার শাসকদল। প্রতিবাদে বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং চন্দন মিত্র দেখা করেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে নির্বাচন সদনের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের বিরুদ্ধে ডেরেক বলেন, “দশটি বিষয় আজ তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে ।” ডেরেক অভিযোগ করেন, মুকুল রায়ের নির্দেশে এই কাজ করেছে কমিশন। তিনি আরও বলেন, “৭ এপ্রিল কোচবিহারে প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে, তৃণমূলের ‘গদ্দার’ হুমকি দিয়ে বললেন, পুলিশ সুপারকে বদলি করে দেবেন, আর সেটাই হল।” ডেরেক আরও বলেন, “এতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কমছে। ‘গদ্দার’ বসে রাজ্য নির্বাচন কমিশনে নির্দেশ দিচ্ছে আর তারা তা দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে। কী হচ্ছে বাংলায়!”
কোচবিহারের পুলিশ সুপারকে ‘গদ্দার ঘনিষ্ঠ’ বলেও আক্রমণ করেন তিনি। প্রসঙ্গত নরেন্দ্র মোদির কোচবিহারের সভার সময়ই মুকুল রায় কোচবিহার জেলার পুলিশ সুপার অভিষেক গুপ্তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। সেই আক্রমণের রেশ ধরেই এদিন মুকুলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধিদল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news