Breaking News
Home / TRENDING / ভোটপ্রচারে পথ হারালেন মমতা, জানতে ক্লিক

ভোটপ্রচারে পথ হারালেন মমতা, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

ভোটপ্রচারে পথ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভ্রাটের ‘শিকার’ হল মুখ্যমন্ত্রীর কপ্টার। চোপড়া যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলে মুখ্যমন্ত্রীর চপারটি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ায় জনসভায় যখন যোগ দিতে যাচ্ছেন সেই সময়।

উল্লেখ্য, শিলিগুড়ি থেকে চোপড়া কপ্টারে ২২ মিনিটের পথ। কিন্তু ২২ মিনিটের পথ পৌঁছতে সময় লেগে যায় ৫৫ মিনিটের মতো। প্রায় ৩৩ মিনিট আকাশে চক্কর কাটে হাইপ্রোফাইল কপ্টারটি। এদিন সভায় পৌঁছে নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরে অবস্থিত চোপড়ার ভৌগোলিক অবস্থানের জন্য এলাকার আন্তর্জাতিক গুরুত্ব অনেকখানি। চোপড়ার পশ্চিমদিকে নেপালের এয়ার স্পেস, পূর্বদিকে বাংলাদেশের এয়ার স্পেস। এমত অবস্থায় রাস্তা হারিয়ে ভিন দেশের আকাশসীমায় মুখ্যমন্ত্রীর কপ্টারের ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারত। শেষতক অবশ্য সেই বিপর্যয় ঘটেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *