Breaking News
Home / TRENDING / পুলিশে আস্থা নেই, ভোটের আগের দিনেও বিক্ষোভ ভোটকর্মীদের

পুলিশে আস্থা নেই, ভোটের আগের দিনেও বিক্ষোভ ভোটকর্মীদের

ওয়েব ডেস্ক:

কোচবিহার: বৃহস্পতিবার ভোট, বুধবার সকালেও নিরাপত্তার প্রশ্ন তুলে ভোটকর্মীরা বিক্ষোভ দেখালেন কোচবিহারে। তাঁরা চান সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকুক। যদিও এই কেন্দ্রে ৬০% শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকলেও বাকি ৪০% বুথে থাকছে রাজ্য পুলিশ। এদিন বিক্ষোভ চলল কোচবিহার পলিটেকনিক কলেজ বা ডিসিআরসি সেন্টারে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথেও বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন ভোটকর্মীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে ভোট হবে কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোচবিহারে ভোট পরিচালনার জন্য ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। ভোটের দিন ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ১০৬০টি বুথে। বাকি সাড়ে ন’কোটি বুথে ভোট হবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে। কিন্তু রাজ্য পুলিশ নয়, জেলার সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন ভোটকর্মীরা। বুধবার সকালে যখন কোচবিহার পলিটেকনিক কলেজে এভিএম বিতরণের কাজ চলছিল, তখনই বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। শেষপর্যন্ত অবশ্য বিক্ষোভ থামিয়ে নিজেদের দায়িত্ব বুঝে নেন কর্মীরা। তবে ভোটকর্মীরা হুঁশিয়ারি দেন, বুথে গিয়ে যদি দেখেন, কেন্দ্রীয় বাহিনী নেই, তাহলে ফের বিক্ষোভ দেখাবেন। সেক্ষেত্রে বৃহস্পতিবার কোচবিহারের বিভিন্ন প্রান্তে ভোট পরিচালনায় সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও, কোচবিহারে ভোটকর্মীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *