নীল রায়:
নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় বিজেপি নেতা মুকুল রায়ের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আরও আট সপ্তাহ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আগামী সাত সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।
এমন রায়ের ফলে আগামী লোকসভা ভোটে মুকুল রায়ের বাংলার ভোটে বিজেপির হয়ে পরিশ্রম করতে আর কোনও বাধা রইল না। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি হাঁশখালিতে সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খুন হন সত্যজিৎ বিশ্বাস। ঘটনার মিনিট পরে পরেই গোটা তৃণমূল নেতৃত্ব খুনের ঘটনায় মুকুল রায়কে অভিযুক্ত করে। বাধ্য হয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন মুকুল রায়। প্রথম দফায় ৭ মার্চ অবধি মুকুলকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত। কিন্তু এদিন আরও সাত সপ্তাহ পর শুনানির হবে বলে জানিয়ে দেওয়ায় রেহাই পেলেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news