Breaking News
Home / TRENDING / বড়মা অতি সংকটজনক, রাত থেকে ভেন্টিলেশনে

বড়মা অতি সংকটজনক, রাত থেকে ভেন্টিলেশনে

নীল রায়:

অতি সংকটজনক মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী। সোমবার রাত থেকেই পুরোপুরি ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন একাধিক অঙ্গ কাজ করছে না তাঁর। ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। অতিরিক্ত মাত্রায় বেড়েছে রক্তচাপ। এমনিতেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে শনিবারই এসএসকেএম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল রাত থেকে বীণাপাণি দেবীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। মেডিক্যাল বোর্ড একাধিক বৈঠক করেও পরিস্থিতির উন্নতি করতে পারেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *