নিজস্ব সংবাদদাতা
ছাটান কাল্লু নামে এক সমাজবিরোধীকে ধরতে এসে খাস কলকাতাতেই বেধড়ক মার খেতে হলো খোদ পুলিশ অফিসারদের।
সোমবার রাতের এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বেনিয়াপুকুরের হাড্ডিবাগান এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাটান কাল্লুর আসল নাম, শেখ সানোয়াজ।
প্রচুর মামলা রয়েছে ছাটান কাল্লুর বিরুদ্ধে।
পুলিশের খাতায় সে সমাজবিরোধী হিসেবেই পরিচিত।
এলাকায় বেআইনি অবৈধ নির্মাণ করার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর জলি বোসের লোক বলেও পরিচিত ছাটান কাল্লু।
জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে এই সব সমাজবিরোধীদের ধরতেই গিয়েছিল পুলিশ।
তবে পুলিশ জানিয়েছে, সম্প্রতি তপসিয়ার বাসিন্দা সুশান্ত হালদার নামে এক যুবককে বেধড়ক মারধর করে ছাটান কাল্লু ও তার দলবল।
এমনকি সুশান্ত কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা।
এদিকে এরপরই ছাটান কাল্লুর বিরুদ্ধে তোপসিয়া থানায় অভিযোগ দায়ের করে সুশান্তর পরিবারের লোকজনরা।
সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে তোপসিয়া থানার ৭ জন পুলিশ অফিসার ছাটান কাল্লুকে গ্রেফতার করতে আসে। বাড়ির কাছে স্থানীয় তৃণমূলের পার্টি অফিসে বসেছিল ছাটান কাল্লু।
সেই সময় তোপসিয়া থানার পুলিশ তার কলার ধরে তাকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে।
এরই মধ্যে ছুটে আসে ছাটান কাল্লুর দলবল এবং তার পরিবারের লোকজনেরা।
পুলিশের সঙ্গে তাদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে তারা।
ঘটনায় ৭ জন পুলিশ অফিসারই আক্রান্ত হন।
এদের মধ্যে গুরুতর আহত হন একজন।
এদিকে এরই মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেয় ছাটান কাল্লু।
ঘটনার পর গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news