নীল বণিক:
দল ছাড়া নিয়ে সিউড়ির জনসভায় প্রথমবার মুখ খুললেন মুকুল রায়। বুধবার বীরভূমের জনসভা থেকে বিজেপি নেতা মুকুল রায় জানান, সিবিআই নিয়ে আমার সঙ্গে নেত্রীর প্রথম বিরোধ হয়। উনি আমাকে বলেছিলেন, সারদা কান্ডে সিবিআই ডাকলে যাওয়ার প্রয়োজন নেই। আমি নেত্রীর নির্দেশ শুনিনি। আমি সিবিআইয়ের জেরার মুখোমুখি হতেই নেত্রীর সঙ্গে বিরোধ চওড়া হয় বলে জনসভায় জানান মুকুল।
মুকুল রায় এইসঙ্গে জানিয়ে দেন, সিবিআইয়ের ভয়ে রাজ্যের বহু মন্ত্রী ঘুমোতে পারছেন না। প্রতিদিন মাঝরাতে উঠে পড়েন, এইবুঝি সিবিআই আসল। সেইসব মন্ত্রীরা অনেকেই দল ছাড়তে রাজি। সময় হলে সবাই দল ছাড়বেন। শুধু সময়ের অপেক্ষা, বলেন বর্তমানে বিজেপির অন্যতম শীর্ষ নেতা।
নাম না করে তৃণমূ্লের সরকারের মন্ত্রীদের মুকুলের পরামর্শ— আপনারা সবাই গোয়েন্দাদের সহযোগিতা করুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news