ওয়েব ডেস্ক:
দেশের তরুণ প্রজন্মকে বছরে অন্তত কয়েকটা দিন একা কাটানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা তিনি নিজে করে থাকেন। একটি জনপ্রিয় ফেসবুক পেজের (দ্য হিউম্যানস অব বম্বে) সঙ্গে সাক্ষাৎকারে মোদী জানান, দিওয়ালির সময় তিনি দিন পাঁচেকের জন্য নির্জন জঙ্গলে চলে যান। পবিত্র প্রকৃতির সঙ্গে একলা কাটান। মোদী আরও বলেন, এতে করে নিজের সঙ্গে নিজের দেখা হয়। যা জীবনে খুবই প্রয়োজন।
এরপরেই তিনি দেশের নবীন প্রজন্মকে একই কাজ করতে উৎসাহ দেন। কিছুদিন একা কাটালে অন্তরজগতে পরিবর্তন হয়। নিজেকে চেনার সুযোগ হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের বাইরের আলোর প্রয়োজন নেই। বাইরের পৃথিবী তোমাকে কীভাবে নেবে বা নিচ্ছে তা আসলে তোমার ভেতরের উপর নির্ভর করে। মোদীর মতে বছরে কয়েকটা দিন এভাবে যাপন করলে আত্মবিশ্বাস বাড়ে।
বর্তমান সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নিজের ছোটবেলার কথা বলেন। ছাত্র হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যোগদান ও দু’বছর হিমালয় ভ্রমণের কথা বলেন তিনি। বলেন, ফিরে আসার পর আমার লক্ষ্য স্পষ্ট হয়ে যায়। আমি চেয়েছিলাম সেবামূলক কাজই হবে আমার জীবন। এরপর তাঁর আমেদাবাদ বাস। মাঝে মাঝে কাকার ক্যান্টিনে সাহায্য করার দিনগুলি। ফের স্বয়ংসেবক সংঘের অনুশাসনের জীবন যাপন। যেখানে তিনি ঘর ঝাট দিতেন, সহ সেবকদের জন্য চা ও খাবার রান্না করতেন, বাসন মাজার কাজও করেছেন।
মোদী বলেন, শত ব্যস্ততাতেও আমি কখন আত্মার শান্তি হারায়নি, যা আমি পেয়েছিলাম হিমালয় থাকে। তিনি বলেন, একই কারণে আমি আজও প্রতি বছর দিওয়ালির ৫ দিন নির্জন জঙ্গল বা পাহাড়ে চলে যাই। সঙ্গে করে পর্যাপ্ত জল ও খাবার নিয়ে নিই। সেখানে থাকাকালীন রেডিও, টিভি, সংবাদপত্র, ইন্টারনেটের মতো মাধ্যমগুলিকে সঙ্গে রাখি না। অনেকেই জিজ্ঞেশ করে কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? আমি বলি, আমার সঙ্গে দেখা করতে যাচ্ছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news