নীল বণিক:
আগামী ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী তাঁর রাজ্য সফর বাতিল করলেন। ২৮ জানুয়ারি নরেন্দ্র মোদী উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে সভা করার কথা ছিল। সেইমতো মতুয়াধামে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুুতি সারছিল রাজ্য বিজেপি। কিন্তুু প্রধানমন্ত্রীর দফতর থেকে বুধবার জানিয়ে দেওয়া হয় ২৮ জানুয়ারি রাজ্যে আসতে পারবেন না নরেন্দ্র মোদী। তবে ঠাকুরনগরে সভা বাতিল হচ্ছে না বলেও জানায় প্রধানমন্ত্রীর দফতর। তার বদলে আগামী ২ ফেব্রুয়ারি আসানসোলের পাশাপাশি ঠাকুরনগরেও সভা করবেন মোদী। প্রথমে সকাল ১১টা নাগাদ ঠাকুরনগরের সভা সারবেন। তারপর সেখান থেকে সোজা চলে যাবেন আসানসোল। দুপুর ২টোর সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কেন্দ্রে সভা করবেন প্রধানমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news