Breaking News
Home / TRENDING / বড় ঘোষণা নবান্নর, কৃষক ঋণে এবার ৮ হাজার কোটি বরাদ্দ (Breaking)

বড় ঘোষণা নবান্নর, কৃষক ঋণে এবার ৮ হাজার কোটি বরাদ্দ (Breaking)

নীল বণিক:

কৃষকদের সুবিধার্থে ‘কৃষকবন্ধু’-র পর এবার কৃষকদের ঋণ দিতে ৮ হাজার কোটি টাকার তহবিল গঠন করল রাজ‍্য। আগামী অর্থবছরে সমবায় ব‍্যাঙ্কের মাধ‍্যমে এই ঋণ দেওয়া হবে কর্ষকদের। এই ঋণের ক্ষেত্রে সুদের হার হবে ৪ শতাংশ। তবে এর জন‍্য সমবায় ব‍্যাঙ্কগুলোকে আর্থিক সাহায্য করবে রাজ‍্যের অর্থ দফতর।

রাজ‍্যের মোট ১৭ টি জেলার ১৭ টি সমবায় ব‍্যাঙ্কের ৩৫০ শাখার মাধ‍্যমে এই ঋণ দেওয়া হবে জানা গিয়েছে। এতে উপকৃত হবেন রাজ‍্যের ১ লক্ষ কৃষক পরিবার।

এদিকে সমবায় সূত্রে খবর, যাঁরা কৃষি ঋণ সময় মতো শোধ করছেন না, তাঁরা যাতে সময় মতো কৃষি ঋণ শোধ করেন তার জন্য প্রচার কর্মসূচিও নেওয়া হচ্ছে সরকারের তরফে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *