নীল বণিক:
অভিষেক ব্যানার্জি স্বপ্নেও বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বুধবার বর্ধমানের কাটোয়ায় নিজের বক্তব্যে একথা জানান বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ওকে কিভাবে আক্রমণ করব। আমার ছেলের বয়সী। ইচ্ছে করে না ওর সম্পর্কে কিছু বলি। কিন্তুু পারিও না। যখন দেখি পিসি, ভাইপো দু’জনেই নিজেদের ব্রান্ড করে রাজ্যকে লুটছে। বর্তমানে মমতা লুটছে। আর ভবিষ্যতের জন্য ভাইপোকে তৈরি করছেন।
মুকুল রায় আরও বলেন, আমি বলছি, মমতাদি, আর পারবেন না। আপনাদের পিসি-ভাইপো চক্কর মানুষ বুঝতে পারছেন। না আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, না আপনার ভাইপো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবে। আপনাদের দু’জনের ইচ্ছেই পূরণ করবে না রাজ্যের মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news