Breaking News
Home / TRENDING / মহরমে পারমিশন মিললে, বিসর্জনে মিলবে না কেন: কানহাইয়া কুমার (দেখুন ভিডিও)

মহরমে পারমিশন মিললে, বিসর্জনে মিলবে না কেন: কানহাইয়া কুমার (দেখুন ভিডিও)

নিজস্ব সংবাদদাতা:

কানহাইয়া কুমার কাউকে রেয়াত করলেন না। আজ রানি রাসমণি রোডে জেএনইউর বাম ছাত্র নেতা নিজের বক্তব্যে একইসঙ্গে মোদী ও মমতাকে আক্রমণ শানালেন। তাঁর মতে, দু’জনেই বিভাজনের রাজনীতি করছেন। কানহাইয়ার বক্তব্য, কেউ হিন্দুদের অতি সহমর্মী, কেউ মুসলমানদের আবেগ নিয়ে খেলছে। ছাত্রনেতা প্রশ্ন তোলেন, রাজ্যে মহরমের পারমিশন মিললে বিসর্জনের পারমিশন কেন মিলবে না! সিঙ্গুর থেকে ভাঙর উঠে আসে কানহাইয়ার বক্তব্যে।

বেরোজগারি, কৃষক আত্মহত্যা, বন্ধ কারখানা, আর্থিক দুর্নীতির মতো একাধিক প্রসঙ্গ টেনে বুধবার মমতা ও মোদীকে তুলোধোনা করেন কানহাইয়া কুমার। তাঁর মতে, বাংলা দেশভাগ দেখেছে, সেখানে ফের ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। ফলাফল বিজেপি ও আরএসএস-এর উত্থান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *