নিজস্ব সংবাদদাতা
বক্সিং ডে টেস্টে একটা জিনিস মানতে পারেননি ভিভিএস লক্ষ্ণণ। হনুমা বিহারীকে। তিনি কীভাবে ওপেন করলেন, মাথায় ঢুকছে না লক্ষ্ণণের। তঁার মতে, মিডল অর্ডারের ব্যাটসমস্যান হনুমাকে ওপেন করানো উচিত হয়নি। এর আগের দুটো টেস্টে ওপেন করেছিলেন রাহুল ও মরলী বিজয়। তঁারা ফ্লপ হয়েছিলেন। সমালোচনার ঝড় বয়েছিল। তারপর চলতি টেস্টে সেই ওপেনিং জুটিকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এর আগের দুটো টেস্টে হনুমা নেমেছিল ৬ নম্বরে। মেলবোর্ন টেস্টে করেছিলেন ১০৪ রান। লক্ষ্ণণ বলেন, হনুমাকে ওপেন করাতে হল, এটা আনফরচুনেট। এটা মেনে নেওয়া যায় না। এর আগে হনুমা কখনও ওপেন করেনি। এভাবে হুটপাট নামিয়ে দেওয়া যায় না। দুই নিয়মিত ওপেনার বাদ পড়ায় অবাক ভিভিএস। বলেন, ‘ওপেনিং জুটি দেখে হতাশ হয়েছি। হনুমা মিডল অর্ডারেই ঠিক আছে। ওপেনিং জুটিতে অভিজ্ঞ ব্যাট দরকার, অস্ট্রেলিয়ার জোরে বোলিং সামলাতে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news