নীল বণিক:
মমতার অপচেষ্টা নষ্ট করেই রাজ্যে ছুটবে বিজেপির রথ। শনিবার একথা জানান মুকুল রায়। তিনি বলেন, যাত্রা আটকাতে রাজ্যের শাসক দল সবরকম চেষ্টা করছে। পুলিশ থেকে সমাজ বিরোধী সবাইকে কাজে লাগাচ্ছে তৃণমূল। কিন্তুু তা সত্বেও বিজেপির যাত্রা আটকাতে পারবে না।
এদিন শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়। তিনি দাবি করেন, আদালতে শেষ হাসি বিজেপিই হাসবে। কিছু ছোটখাটো আইনি জটিলতা থাকার জন্য হয়তো আদালতে রায় দিতে দেরি হচ্ছে। তথাপি আদালত গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলেই মনে করেন মুকুল রায়।
আদালতের নির্দেশের পরেই রাজ্য জুড়ে বিজেপির যাত্রা শুরু হবে বলে জানান তিনি। বিজেপির এই যাত্রা মমতার কফিনে শেষ পেড়েক পুঁতবে, বলেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news