নীল বণিক:
চিটফান্ড সংস্থা আইকোর কাণ্ডে এবার ডাক পড়তে পারে রাজ্যের এক মন্ত্রীর। সাংবাদিক সুমন চট্ট্যোপাধ্যায়কে গ্রেফতার করেই তৃণমূলের এই হেভিওয়েটের কথা জানতে পারে কেন্দ্রীয় গোয়েন্দারা। চিটফান্ড সংস্থার মালিক অনুকূল মাইতিকে বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় জমি কেনার বিষয়ে বেশ কিছু সুবিধে পাইয়ে দিয়েছিলেন রাজ্য মন্ত্রীসভার এই হেভিওয়েট মন্ত্রী। তাছাড়া দলের মধ্যে তার প্রভাব থাকায় নিজের দফতরের বাইরেও অনুকূলকে বেশ কিছু সুবিধে পাইয়ে দিয়েছিলেন তিনি বলে অভিযোগ।
সূত্রের খবর, এবার সেই হেভিওয়েট নেতা তথা মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে ডাকতে পারে সিবিআই। আরও খবর, প্রথমে তাঁকে একা জেরা করা হবে। এরপর প্রয়োজনে সাংবাদিক সুমন চট্ট্যোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে মন্ত্রীকে জেরা করতে পারে সিবিআই। প্রসঙ্গত, রাজ্যের এই মন্ত্রীর চিটফান্ডে জড়িত থাকার কথা প্রথমবার বলেন মুকুল রায়। ধর্মতলায় একটি সভায় মুকুল বলেন, প্রয়াগ ও আইকর চিটফান্ডের সঙ্গে সরাসরি যুক্ত মমতার মন্ত্রীসভার এক অতি গুরুত্বপূর্ণ সদস্য, যিনি কিনা শাসক দলের অন্যতম হেভিওয়েট নেতাও। মুকুলের মতে যিনি ‘থপ থপ’ করে হাঁটেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news