নীল বণিক:
রামপুরহাটে দাঁড়িয়ে বীরভূমের ‘বাদশা’ কেষ্টকে সরাসরি তোপ দাগলেন দিলীপ ঘোষ। শনিবার রামপুরহাটে দলের সভায় তিনি বলেন, আমরা পঞ্চায়েতের জাস্ট নমুনা দেখিয়েছি। একটা মহম্মদ বাজার সামলাতে গিয়ে কেষ্ট বাবুর ঘুম ছুটেছিল। আর এখন সারা বীরভূম জুড়ে বিজেপি তৃণমূলের চামড়া গোটাতে পারে। আগেরবার মহম্মদ বাজারে বিজেপির মারের দাগ তৃণমূলের পিঠে এখনও আছে। তাই এবারের লোকসভা ভোটে কেষ্টর ভাইদের বলছি গণতান্ত্রীক ভাবে লড়াই করুন। না হলে গতবারের মহম্মদ বাজারের ঘটনা আরও ঘটবে।
দিলীপ এদিন আরও বলেন, আমরা জেলার দুটি আসনেই গণতান্ত্রীক ভাবে লড়াই করতে চাই। আশা করি রাজ্যের শাসক দল আমাদের কাজটা করতে দেবে। নির্বাচনে হার জিত দুই থাকবে। তাই বলে বুথ লুট করে হারাতে এলে তার ফল রাজ্যের শাসক দলের ক্যাডারদের ভুগতে হবে। এইসঙ্গে অনুব্রত মন্ডলকে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ— ভাইদের সামলান। না হলে এরপর আপনাকে সামলানোর মানুষ পাওয়া যাবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news