Breaking News
Home / TRENDING / প্রণবের ওয়ার্ডে ফিরহাদ, মনোনয়ন দিলেন আজ

প্রণবের ওয়ার্ডে ফিরহাদ, মনোনয়ন দিলেন আজ

নিজস্ব সংবাদদাতা:

বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে মন্ত্রী নির্বাচিত হয়ে পরে বিধায়ক বা সাংসদ ভোটে প্রার্থী হয়ে জিতে আসা যায়। তবে আইন অনুযায়ী ছ’মাসের মধ্যে যে কোনও বিধানসভা বা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জিতে আসতে হয়। কলকাতা পুরসভার ক্ষেত্রে এতদিন এই আইন ছিল না। কিন্তু, কলকাতা পুরসভার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দিতেই ফিরহাদ হাকিমকে এই পদে বসাতে রাজ্য বিধানসভায় নতুন বিল পাশ করা হয়। কলকাতা মিউনিশিপাল কর্পোরেশন সংশোধনী বিল ২০১৮ পাশ করিয়ে আইনে সংশোধনী এনে কলকাতা পুরসভায়ও এই আইন চালু করা হয়েছে। আর এই আইন চালু হওয়ার পর কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচিত হয়ে কাউন্সিলর ভোটে দাঁড়াতে চলেছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রবীন কাউন্সিলর প্রণব কুমার বিশ্বাস সম্প্রতি শারীরিক কারণে পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভার যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন প্রণববাবু সেই ৮২ নং নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী হচ্ছেন মেয়র ববি।

শুক্রবার আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন পত্র জমা দিলেন ফিরহাদ হাকিম। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল তাঁর গলায়।এদিন স্ত্রী ও কন্যাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন কলকাতার মহানাগরিক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী, সমর্থক, অনুগামী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *