Breaking News
Home / TRENDING / অমিতের সুরে মুকুল: মোদীর স্বচ্ছতায় কালি ছেটানো যাবে না

অমিতের সুরে মুকুল: মোদীর স্বচ্ছতায় কালি ছেটানো যাবে না

নিজস্ব সংবাদদাতা:

একদিকে যখন ফের ‘অমিত’ বিক্রম প্রকাশ পাচ্ছে, বিজেপির সর্বোভারতীয় সভাপতি চেপে ধরছেন রাহুল গাঁধীকে, সেই সময় রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ও স্বমহিমায়। রাফায়েল নিয়ে সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে মুকুল বলেন,  জোর করে কেউ মোদী সরকারের স্বচ্ছতায় কালি ছেটাতে পারবে না। উল্লেখ্য, অমিত শাহও আজ রাফায়েল রায় পরবর্তী সাংবাদিক সম্মেলনে দুর্নীতির প্রশ্নে পাল্টা কংগ্রেসের দিকেই তোপ দেগেছেন। তিনি বলেন, দুর্নীতি বাসা বেধেছিল কংগ্রেস আমলেই।

পক্ষন্তরে অমিত বলতে চান, বিজেপির আমলের দুর্নীতি আসলে রাফায়েলের মতো রটনা। ভোট তরনী পাড় করার সস্তা মিথ্যাচার। যা রাহুল গাঁধী করেছেন। এদিন মুকুল রায়ও ঘুরিয়ে একই কথা বললেন। মুকুলের মতে, বিজেপি আসলে দশকের পর দশক ধরে কেন্দ্রের কংগ্রেস সরকারের দুর্নীতির জবাব। আর সে কারণেই প্রধানমন্ত্রী মোদী তথা বর্তমান দিল্লির সরকারের প্রতি সাধারণ মানুষের আর কিছুতে আস্থা না থাকুক দেশেপ্রেমে আস্থা আছে। যা মোদী ও বিজেপি নিজের কাজ দিয়ে অর্জন করেছে বলে মনে করেন মুকুল।

এদিকে গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে মেগা বৈঠকে কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি বুঝিয়ে দিয়েছে রথযাত্রা নিয়ে তারা অনড়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাও যাত্রা হবেই বলে জানিয়ে দেন গেরুয়া শিবিরের প্রতিনিধিরা।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *