ওয়েব ডেস্ক:
রাফায়েল বিতর্কে সুপ্রিম কোর্ট জল ঢালতেই গর্জে উঠলেন অমিত শাহ। উল্লেখ্য, আজ সকালেই সুপ্রিম কোর্ট রাফায়েল সংক্রান্ত রায়ে জানিয়ে দিয়েছে, রাফায়েল যুদ্ধ বিমান কেনাবেচায় সন্দেহের অবকাশ নেই। বিচারপতিরা এও জানান, কেনার পক্রিয়ায় কোনওরকম ভুল ধরা পড়েনি। এই মর্মে মামলাটিকে খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। এরপরেই সাংবাদিক সম্মলনে অমিত বিক্রমে বিজেপির সর্বোভারতীয় সভাপতি বলেন, সুপ্রিম কোর্টের আজকের রায়ের পরে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুলের। বলেন, সেনাবাহিনীকে অপমান করেছেন রাহুল।
পাশাপাশি বিজেপিও রাহুলের কাছে একাধিক প্রশ্নের জবাব চায়। যেমন, কার তথ্যের উপর ভিত্তি করে রাফায়েল নিয়ে অভিযোগ করেছিলেন রাহুল? কংগ্রেসের সর্বোভারতীয় সভাপতিকে কটাক্ষ করে অমিত মন্তব্য, মোদীকে চোর বলে নিজের পরিচয় তুলে ধরেছেন রাহুল। এদিন কার্যত কংগ্রেস তথা রাহুল গাঁধীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ইন কমান্ড।
অমিত বলেন, জানি, এখন বিতর্কে ভয় পাচ্ছে কংগ্রেস। কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি। সংসদে রাফায়েল নিয়ে বিতর্কের জন্য তৈরি বিজেপি। কারণ আমরা কাউকে অর্থনৈতিক সুবিধা পাইয়ে দিইনি। পাশপাশি অমিতের বক্তব্য, দুর্নীতি বাঁসা বেধেছিল কংগ্রেস আমলে।
তবে ৫ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে কিছু বলতে চাননি বিজেপির সর্বোভারতীয় সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news